Homeআন্তর্জাতিকবিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০টি সোশ্যাল মিডিয়া ২০২৫

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০টি সোশ্যাল মিডিয়া ২০২৫

ইন্টারনেট আজ পুরো বিশ্বকে একটাই বিশাল সমাজে পরিণত করেছে।

মানুষের যোগাযোগের ধরন বদলে দিয়েছে সোশ্যাল মিডিয়া। ২০০০ সালের পর থেকে, যখন ইন্টারনেট সাধারণ মানুষের জন্য সহজলভ্য হলো, তখন থেকেই এর ব্যবহার দ্রুত বাড়তে থাকে।

কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে, কেউ আবার হারিয়ে গেছে সময়ের সঙ্গে।

চলুন, ২০২৫ সালের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ১০টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তালিকা দেখি।

 ১. ফেসবুক

সোশ্যাল মিডিয়ার নাম আসলেই প্রথমেই মনে আসে ফেসবুকের কথা।

২০০৪ সালে মার্ক জাকারবার্গের “Meta” কোম্পানি থেকে যাত্রা শুরু হয় এই অ্যাপের। এর ব্যবহারকারী সংখ্যা:প্রায় ২.৯১ বিলিয়ন।

যেকোনো মানুষের সাথে কানেক্ট হওয়া, পোস্ট শেয়ার, ব্যবসার প্রচার, বিজ্ঞাপন, এবং সরাসরি ক্রেতা-বিক্রেতার যোগাযোগ—সবই সম্ভব এখানে।

২. ইউটিউব

২০০৫ সালে আমেরিকান “Alphabet” কোম্পানি চালু করে ইউটিউব। ভিডিওর রাজত্ব বলা চলে এটিকে।

 এর ব্যবহারকারী সংখ্যা: প্রায় ২.২৯ বিলিয়ন

 শিক্ষা, বিনোদন, রান্না, খবর, খেলা—প্রায় সব বিষয়ে ভিডিও পাওয়া যায়।ভিডিও নির্মাতারাও এখান থেকে আয় করতে পারেন।

 ৩. হোয়াটসঅ্যাপ

২০০৯ সালে “Meta” কোম্পানির আরেকটি মাস্টারপিস—হোয়াটসঅ্যাপ।

ব্যবহারকারী সংখ্যা: প্রায় ২ বিলিয়ন। এতে টেক্সট, ভয়েস, ভিডিও কল, ফাইল শেয়ারিং করা যায় এবং রয়েছে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা।

৪. ইনস্টাগ্রাম

২০১০ সালে সান ফ্রান্সিসকোতে জন্ম নেয় ইনস্টাগ্রাম, আর ২০১২ সালে Meta কিনে নেয়।

ব্যবহারকারী সংখ্যা প্রায় ৫০০ মিলিয়ন, ছবি-ভিডিও শেয়ার, মেসেজিং, পছন্দের ব্যক্তিকে ফলো, ব্যবসার প্রচার ইত্যাদি সুবিধা রয়েছে।

৫. উইচ্যাট

২০১১ সালে চীনা কোম্পানি “Tencent” চালু করে উইচ্যাট।

ব্যবহারকারী সংখ্যা প্রায় ১.২ বিলিয়ন। শুধু মেসেজিং নয়—ভিডিও কল, পেমেন্ট, গেম, সার্চ ইঞ্জিনসহ সব থাকায় একে বলে “সুপার অ্যাপ।

৬. টিকটক

২০১৭ সালে চীনা কোম্পানি “ByteDance” নিয়ে আসে টিকটক।

ব্যবহারকারী সংখ্যা প্রায় ৭০০ মিলিয়ন। ছোট ভিডিও বানানো, মিম, সৃজনশীল কনটেন্ট প্রচার, এবং ব্যবসার বিজ্ঞাপন তৈরি করা এর কাজ।

৭. টেলিগ্রাম

২০১৩ সালে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এই অ্যাপ বাজারে আসে।

ব্যবহারকারী সংখ্যা: প্রায় ৬০০ মিলিয়ন নিরাপদ মেসেজিং, অডিও/ভিডিও কল, এবং বড় ফাইল শেয়ার করার সুবিধা রয়েছে এতে।

৮. স্ন্যাপচ্যাট

মূলত তরুণ প্রজন্মের পছন্দের অ্যাপ, যা ২০১১ সালে চালু হয়।ব্যবহারকারী সংখ্যা: প্রায় ৫০০ মিলিয়ন।

কাজ: ফিল্টার ও ইফেক্ট দিয়ে ছবি-ভিডিও বানানো, শেয়ার করার পর স্বয়ংক্রিয়ভাবে মেসেজ ডিলিট হওয়া—যার ফলে এটি “ফান অ্যাপ” নামে পরিচিত।

 ৯. পিন্টারেস্ট

২০১০ সালে পল শিয়ারা, ইভান শার্প, এবং বেন সিলভারম্যান তৈরি করেন।

ব্যবহারকারী সংখ্যা: প্রায় ৪০০ মিলিয়ন।

কাজ: ছবি শেয়ার, ওয়েবসাইট অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন র‍্যাংকিং বৃদ্ধি, আর ভিজিটর আনতে সহায়ক।

 ১০. টুইটার

২০০৬ সালে জ্যাক ডরসি, নোয়া গ্লাস, বিজ স্টোন ও ইভান উইলিয়ামস চালু করেন টুইটার।

ব্যবহারকারী সংখ্যা: সর্বোচ্চ সময়ে ১ বিলিয়ন ছিল, বর্তমানে অনেক কম—২০১৯ সালে প্রায় ৩৩০ মিলিয়ন।

কাজ: রাজনীতি, খবর, সেলিব্রিটি আপডেট—সবকিছু রিয়েল টাইমে পাওয়া যায়।

  ২০২২ সালের এপ্রিলে ইলন মাস্ক কিনে নেন এটি।

 শেষ কথা

যেমন আমরা চিঠি থেকে ফোন, তারপর সোশ্যাল মিডিয়ায় এসেছি—তেমনি ভবিষ্যতেও নতুন যোগাযোগ মাধ্যম আসবেই। আজকের এই ১০টি প্ল্যাটফর্ম হয়তো আরও কয়েক বছর রাজত্ব করবে, আবার হয়তো নতুন কেউ এসে জায়গা নেবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular