Homeইতিহাসজাতিসংঘ গঠনের ইতিহাস

জাতিসংঘ গঠনের ইতিহাস

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে জাতিসংঘ অন্যতম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে এটি প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা রক্ষা, মানবাধিকার উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

উৎপত্তি ও সূচনা

জাতিসংঘের জন্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা থেকে। ব্যর্থ লীগ অব নেশনসের পরিবর্তে একটি নতুন ও কার্যকর আন্তর্জাতিক সংস্থা গঠনের পরিকল্পনা আসে ১৯৪০–এর দশকের শুরুতে।

১৯৪১ সালের আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরে এক বৈঠকে বসেন। সেখানেই তারা “আটলান্টিক সনদ” প্রণয়ন করেন, যা ভবিষ্যতের শান্তি ও নিরাপত্তার জন্য নীতি নির্দেশনা হয়ে ওঠে। পরবর্তীতে আরও ২৬টি দেশ এই ঘোষণাপত্রে স্বাক্ষর করে।

নামকরণের ইতিহাস

দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের পর রুজভেল্ট প্রথমবারের মতো “United Nations” বা “জাতিসংঘ” শব্দটি ব্যবহার করেন। তখন মিত্রশক্তির যৌথ বাহিনীকে বোঝাতে এই নাম ব্যবহৃত হলেও পরে এটি স্থায়ী আন্তর্জাতিক সংস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়।

গঠন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ সম্মেলন

১. আটলান্টিক সনদ (১৯৪১)

আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ভিত্তি স্থাপন করে।

২. ওয়াশিংটন ডিসি সম্মেলন (১৯৪২)

এখানে “United Nations” নামটি আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয়।

৩. মস্কো সম্মেলন (১৯৪৩)

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘ গঠনের বিষয়ে সম্মত হয়।

৪. তেহরান সম্মেলন (১৯৪৩)

বিগ থ্রি মুসলিম দেশগুলোকেও অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানায়।

5. ডাম্বারটন ওকস সম্মেলন (১৯৪৪)

এ সম্মেলনে জাতিসংঘের কাঠামো চূড়ান্ত হয়। স্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ন। তাদের দেওয়া হয় ভেটো ক্ষমতা।

৬. ইয়াল্টা সম্মেলন (১৯৪৫)

 এতে স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা নিশ্চিত হয়।

৭. সানফ্রান্সিসকো সম্মেলন (১৯৪৫)

৫০টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। পরবর্তীতে পোল্যান্ড যুক্ত হয়ে মোট প্রতিষ্ঠাকালীন সদস্য হয় ৫১টি দেশ ।

আনুষ্ঠানিক সূচনা

১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয়। এই দিনটিই পরবর্তীতে “জাতিসংঘ দিবস” হিসেবে পালিত হয়। আজ এটি একটি সর্বজনীন আন্তর্জাতিক মঞ্চ, যেখানে প্রায় সব স্বাধীন রাষ্ট্র সদস্য হিসেবে যুক্ত।

উপসংহার

জাতিসংঘ গঠনের ইতিহাস মূলত বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে মানবজাতির একটি শিক্ষা। যুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে গড়ে ওঠা এই সংস্থা আজও বৈশ্বিক শান্তি, উন্নয়ন ও সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছে। যদিও কার্যকারিতা নিয়ে নানা বিতর্ক রয়েছে, তবুও আধুনিক পৃথিবীর আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতির সবচেয়ে বড় মঞ্চ হলো জাতিসংঘ যেখানে প্রায় সব স্বাধীন রাষ্ট্র সদস্য হিসেবে যুক্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular