ব্রিটিশ সাম্রাজ্যের নাম শোনেননি এমন মানুষ বিরল।
১৬ শতকে শুরু হয়ে ১৮ ও ১৯ শতকে শিখরে পৌঁছানো এই সাম্রাজ্য ১৯২২ সালে বিশ্বের এক-পঞ্চমাংশ মানুষ ও এক-চতুর্থাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করত।
এ বিশালতার কারণেই প্রচলিত ছিল প্রবাদ— “এই সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না”।
সূচনা: এক দ্বীপ দেশ থেকে বিশ্বশক্তি
ব্রিটিশ সাম্রাজ্যের গোড়াপত্তন ইংল্যান্ড রাজ্যে। খ্রিস্টপূর্ব ৫৫ সালে জুলিয়াস সিজার দ্বীপটি আবিষ্কার করেন এবং খ্রিস্টপূর্ব ৪৩ সালে আউলাস প্লাটিউস বিজয় করে রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন।
৪১০ খ্রিস্টাব্দে অ্যাংলো-স্যাক্সনরা ইংল্যান্ড স্বাধীন করে, শুরু হয় হেপ্টারকি শাসনব্যবস্থা—সাতটি রাজ্য মিলে শাসন পরিচালনা।
রাজতন্ত্রের উত্থান
ইউরোপীয় ইউনিয়ন এর ইতিহাস: যুদ্ধের ধ্বংসস্তূপ থেকেএকতাবদ্ধ মহাদেশের জন্ম
১০৬৬ সালে নর্ম্যান্ডির ডিউক উইলিয়াম দ্য কনকয়ারার রাজত্ব গ্রহণ করে হেপ্টারকির অবসান ঘটান।
তার বংশধররা শতাব্দীর পর শতাব্দী সিংহাসন ধরে রাখে—১৬৩৫ সালে রাজবংশের নাম হয় হাউস অফ হ্যানোভার, আর ১৯০১ সালে তা বদলে হাউস অফ উইন্ডসর হয়।
এই উইন্ডসর বংশেরই অংশ ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
আমেরিকায় বিস্তার
১৪৯২ সালে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের প্রায় এক শতাব্দী পর ব্রিটিশরা সেখানে পা রাখে।
১৬০৭ সালে ভার্জিনিয়ার জেমসটাউনে প্রথম স্থায়ী কলোনি গড়ে তোলে। এরপর ধীরে ধীরে উত্তর, মধ্য ও দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান, জ্যামাইকা, বার্বাডোসে শাসন বিস্তার করে।
১৭৮৩ সালের আমেরিকার স্বাধীনতা যুদ্ধে উত্তর আমেরিকার বড় অংশ হারায় তারা, এরপর মনোযোগ দেয় এশিয়া ও আফ্রিকায়।
ভারত উপমহাদেশে শাসন
১৪৯৮ সালে ভাস্কো দা গামার আবিষ্কৃত নৌপথ ভারত-ইউরোপ বাণিজ্যের নতুন দিগন্ত খুলে দেয়।
১৬০৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা শুরু করে, ১৬১৫ সালে মোগল সম্রাট জাহাঙ্গীর রাজকীয় অনুমতি দেন কারখানা স্থাপনের।
১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ ও ১৭৬৪ সালের বাক্সারের যুদ্ধ পর ব্রিটিশরা উপমহাদেশের নিয়ন্ত্রণ নেয়।

১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ দমনের পর সরাসরি ব্রিটিশ সরকার শাসন শুরু করে, যা ১৯৪৭ সালের স্বাধীনতা পর্যন্ত চলে।
আফ্রিকায় দখল ও শোষণ
১৬৫২ সাল থেকে ব্রিটিশরা আফ্রিকায় সক্রিয়ভাবে দখল বিস্তার শুরু করে।
দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, নাইজেরিয়া, সুদানসহ বহু অঞ্চল তাদের শাসনে আসে।
১৮৮৫ সালের বার্লিন কনফারেন্স ইউরোপীয় শক্তিগুলো আফ্রিকা ভাগ করে নেয়, যেখানে আফ্রিকার কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি।
১৯৫০-৭৫ সালের মধ্যে স্বাধীনতার ঢেউয়ে আফ্রিকার কলোনিগুলো মুক্তি পায়।
শিল্প বিপ্লব ও সাম্রাজ্যের সমৃদ্ধি
১৬ থেকে ১৮ শতক ছিল ব্রিটিশ শিল্প বিপ্লবের সময়। কলোনিগুলো থেকে কাঁচামাল এনে দেশে শিল্পকারখানা চালু হয়।
বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী কয়েকটি সাম্রাজ্য
শুরুর দিকে কলোনিগুলোর বাণিজ্য শুধুমাত্র ব্রিটেনের সঙ্গে সীমাবদ্ধ ছিল, ১৯ শতকে এসে মুক্ত বাণিজ্যের সুযোগ পায় তারা।
সমাপ্তি:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক চাপ, উপনিবেশে স্বাধীনতার দাবী ও আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তনে ব্রিটিশ সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়ে।
তবে ইতিহাসে তারা থেকে যায় এক অনন্য শক্তি হিসেবে—যাদের প্রভাব আজও বিশ্বের রাজনীতি, ভাষা, সংস্কৃতি ও অর্থনীতিতে বিদ্যমান।




